শিরোনামঃ-

» “বন্দর লিজ ও শিক্ষকদের নির্যাতনের প্রতিবাদে বাসদের প্রতিবাদ সমাবেশ”

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া, ঢাকায় শিক্ষকদের উপর পুলিশী নির্যাতন ও বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, সিলেট জেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সদস্য মামুন বেপারীর পরিচালনায় এবং জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার নেতা উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সদস্য ও পেশাজীবি ফোরাম নেতা জুবায়ের আহমদ চৌধুরী, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বন্দর ইজারা দেয়ার বর্তমান ইন্টেরিম সরকারের পরিকল্পনা দেশের মানুষের গলায় ফাঁস দেয়ার সামিল। বন্দর ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা থাকার পরেও বিদেশী কোম্পানির কাছে ইজারা দেয়ার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক ভু-রাজনীতির মারাত্মক হুমকির ভেতরে প্রবেশ করানো পায়তারা ছাড়া আর কিছু নয়।

এদিকে জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদের উপর ঢাকায় যে পুলিশী নির্যাতন করা হয় তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় এবং সেইসাথে শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার আহ্বান করা হয়।

Manual7 Ad Code

বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সারাদেশে শ্রমজীবীদের উপর সরকারি যে দমন-পীড়ন চলছে তা সদ্য বিদায়ী ফ্যাসিবাদের নতুন মোড়ক।

Manual6 Ad Code

শ্রমজীবীদের স্বার্থে কথা বলায় বাসদ সিলেট জেলার আহ্বায়ক ও সদস্য সচিব আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে একের পর এক হয়রানিমূলক মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে।

বক্তারা আটক নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31