- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» ইসলামী আন্দোলনের মানববন্ধন
প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাদ জোহর নগরীর সিটি পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও মহানগর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আলহাজ্ব নজির আহমদ, ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সাব্বির আমার তপু, জেলা ছাত্র আন্দোলন সভাপতি মাওলানা আলবাবুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল করিম, ইসহাক আহমদ, জাতীয় উলাম আইম্মা পরিষদ মহানগর জয়েন্ট সেক্রেটারী সিরাজ উদ্দিন আনসারী, জাতীয় শিক্ষক ফোরাম সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, ২৪ এর জুলাইয়ে রক্তের নজরানা দিয়ে ছাত্র-জনতা যে দাবীর যথার্থতা প্রমান করেছে সেই দাবীর আইনী ও রাজনৈতিক স্বীকৃতি আদায়ে আমাদের রাজপথে লড়াই করতে হচ্ছে। এরচেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র-জনতার রক্তের দায় শোধ করতে রাজনৈতিক আন্দোলন চালিয়েই যাবে। ৫ দফা দাবী আদায়ে এর আগেও আমরা দুই দফায় কর্মসূচি পালন করেছি।
দ্বিতীয় দফায় ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর দেশব্যাপী গণসংযোগ, ৯ অক্টোবর বিভাগীয় শহরে গণমিছিল এবং আজকে সারাদেশের সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
কর্মসূচিতে মানুষের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ আমাদেরকে অনুপ্রানিত করেছে। যারা কষ্ট করে আমাদের কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
সরকারের পক্ষ থেকে জনতার যৌক্তিক এসব দাবীর প্রতি ইতিবাচক সংবেদনশীলতা প্রদর্শন না করায় আমরা তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর