- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
» বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৫ | সোমবার
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।
সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিংকুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না।
বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে ময়দা ছড়িয়ে পড়তে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।
আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১ দফার দফার ভিত্তিতে সন্ত্রাস হানাহানি ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি সোমবার (১৩ অক্টোবার) সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন ও পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজারে ৩১ দফা লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, ইউপি বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন রবি, উপজেলা মুক্তিযোদ্ধা দল সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, ছাত্রদল ইউপি সভাপতি মোজাম্মেল হোসেন পাশা, সেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক আব্দুল মজিদ বাবুল, সেচ্ছাসেবক যগ্ম আহবায়ক আনছার উদ্দিন, কৃষক দল পূর্ব ইসলামপুর সভাপতি রফিকুল ইসলাম, তাতী দল জেলা সদস্য নবী হোসেন, উপজেলা ছাত্রদল নেতা জুনায়েদ আহমদ ময়ন, ছাত্রদল নেতা জুলহাস আহমদ, উপজেলা তাঁতীদল নেতা ফারুক আহমদ, শ্রমিক দল পূর্ব ইসলামপুর সভাপতি আব্দুল কুূদ্দুস ভান্ডারী, ইউপি ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সাইফুর রহমান, কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক রায়হান নাফিজ, ছাত্রনেতা এমদাদ আহমদ, পায়েল আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৫ বার
সর্বশেষ খবর
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর