শিরোনামঃ-

» ১৫ অক্টোবর বুধবার নাগরিক সমাবেশ ও রেললাইনে শোয়া কর্মসূচী

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৫ | সোমবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবীতে আগামী বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দক্ষিণ সুরমা রেল গেইটে বিকাল ৩টায় নাগরিক সমাবেশ ও বিকাল ৩টা ৪০ মিনিটে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আগামী ১৫ অক্টোবর বুধবার নাগরিক সমাবেশ ও রেললাইনে শোয়া কর্মসূচী সফলে ১৩ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ ঘন্টার বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বিশেষ প্রস্তুতি সভা থেকে আগামী বুধবার (১৫ অক্টোবর) নাগরিক সমাবেশ ও রেললাইনে শোয়া কর্মসূচীতে দলমত নির্বিশেষে সর্বস্তরের সিলেট প্রেমী সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

১ ঘন্টার বিশেষ প্রস্তুতি সভা থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্রগ্রাম, সিলেট-কক্সবাজার রেলপথে বিরতীহীন নতুন ট্রেন চালু, রেলপথকে ডাবল লাইনে উন্নীতকতরণ, ট্রেনের মান উন্নয়ন, সিলেট-ছাতক রুটে পূনরায় ট্রেন চালু, যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন ও সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের জন্য জোর দাবী জানানো হয়।

Manual7 Ad Code

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ ২৩ উপদেষ্টা (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় ১৫ অক্টোবর বুধবার নাগরিক সমাবেশ ও রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচী সফলে মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মো. জুয়েল মিয়া, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, যুবনেতা মখছুছুর রহমান, আবুল হাসনাত, মিজানুর রহমান মিজান, শ্রী শংকর বিশ্বাস, চিত্ত রঞ্জন দাস, কবি মকসুদ আহমদ লাল ও সাজ্জাদ আহমদ সাজু।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930