শিরোনামঃ-

» ৫ দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৫ | রবিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবরে সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পদ্মাসন সিংহ সিলেট এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

Manual1 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত ৫ দফা দাবি নির্বাচনের পূর্বে বাস্তবায়ন করে নির্বাচনে সুষ্টু পরিবেশ নিশ্চিত করতে হবে।

Manual4 Ad Code

৫ দফা দাবীগুলো হলো: জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ করতে হবে, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা ও জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, আইন মানবাধিকার বিষয়ক সম্পাদক এস এম শামসুল আলম চৌধুরী এলএলবি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930