শিরোনামঃ-

» সিলেটের উন্নয়ন নিয়ে হার্ড লাইনে আরিফুল হক, রোববার সমাবেশ

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৫ | শনিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের উন্নয়ন নিয়ে হার্ড লাইনে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

Manual6 Ad Code

শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে সিলেটের সর্বস্থরের সামাজিক পেশাজীবী ব্যবসায়ী পরিষদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

পাশাপাশি তাদের হাতে তুলে দেন সিলেটের দাবি দাওয়া সম্বলিত প্রচারপত্র। আগামীকাল রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহবান জানানো হয়।

Manual8 Ad Code

প্রচারপত্রে উল্লেখ করা হয়, সড়কপথ, রেলপথ, আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসীর জন্য দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালো -বাজারি আর আকাশপথে বিমানের টিকিট মূল্য আকাশচুম্বী করে সিলেটকে যেন অর্থনৈতিকভাবে শোষণের যাঁতাকালে ফেলা হয়েছে।

Manual4 Ad Code

প্রচারপত্রে উল্লেখ করেন, সিলেটবাসীকে জিম্মিদশা থেকে মুক্ত করতে বর্তমান অন্তবর্তী সরকারেরও কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে রোববার সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে সকলের উপস্থিতি কামনা করেন আরিফুল হক।

সকালে নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি, চৌহাট্টা, আম্বরখানা, হাসান মার্কেট সহ বিভিণ্ন এলাকায় প্রচারপত্র বিলি করা হয়।

এ সময় আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর যাতায়াত বিড়ম্বনা ঘোচাতে যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সমাবেশে দল-মত নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেন।

দাবি দাওয়া মানা না হলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30