শিরোনামঃ-

» আল-কোরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোর্ট পয়েন্টে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক বিশ্বের আড়াই শত কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাইদ আহমেদ।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি  ডা. রিয়াজুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, সংগঠনের দক্ষিণ সুরমা থানা সভাপতি হাফিজ মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুল্লা আরফাত। এছাড়াও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31