- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» কর আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার
এডভোকেট আসাদ ছিলেন আইন অঙ্গনের একজন সৎ, নির্ভীক ও নীতিবান আইনজীবী : কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ আসাদ আহমদ চৌধুরীর মৃত্যুতে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মেন্দিবাগস্থ বার হলে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ কর কমিশনার গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন এর সহ সভাপতি এডভোকেট মো. আবুল ফজল।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) এডভোকেট অজিত কুমার রায়ের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন।
স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান শিপু।
শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সমিতির সহ সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, সিনিয়র আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল হক, সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, এম ই এম ইকবালুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, সমিতির সিনিয়র সদস্য হাসনু চৌধুরী, সমর বিজয় শী শেখর এডভোকেট, আব্দুল আলীম পাঠান এডভোকেট, আয়কর আইনজীবী মো. আলী খোকন, বিধুভূষণ ভট্টাচার্য্য, ইকবাল আহমদ চৌধুরী, এডভোকেট মো. আজিজুর রহমান, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, সদরুল হাসান চৌধুরী, বাহাউদ্দিন বাহার, মখলিছুর রহমান, এটিএম সরোয়ার, শাবানা ইসলাম এডভোকেট, প্রয়াত আসাদ আহমদ চৌধুরীর পিতা মো. ফেরদৌস চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেন, এডভোকেট মোহাম্মদ আসাদ আহমদ চৌধুরী ছিলেন, আইন অঙ্গনের একজন সৎ, নির্ভীক ও নীতিবান আইনজীবী। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান ছিল অনন্য। পেশাগত জীবনে
তিনি ন্যায়বিচারের পক্ষে আপসহীন থেকে মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন।
তিনি আরো বলেন, তিনি শুধু একজন দক্ষ আইনজীবীই নন, ছিলেন একজন সমাজ সচেতন মানুষ, যিনি সবসময় ন্যায় ও আদর্শের পথে চলতেন।
তাঁর মৃত্যুতে সিলেট কর আইনজীবী সমিতি ও আইন অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
বক্তারা প্রয়াত আসাদ আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, কর ভবন মসজিদের ইমাম মাওলানা মোবারক হোসেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর