- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটে শুরু হয়েছে মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে ৪র্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৫ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেটে শুরু হয়েছে বিভিন্ন দেশের অংশগ্রহনে ৪র্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৫।
মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে সিলেট নগরীর সুবিবাজারস্থ খান প্যালেস কনভেনশন হলে সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এ বাণিজ্য মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ. পাকিস্তান. ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, তুরস্ক সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাণিজ্যমেলায় অংশগ্রহণ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম।
তিনি বলেন, সিলেট নগরের যানজট, ভাড়া নৈরাজ্য তাই, ছিনতাই, হোটেল বুকিং সমস্যার সমাধান করতে পারলে সিলেটে পর্যটনের ঢল নামবে, এতে সিলেটের অর্থনৈতিক চাকা সচল থাকবে।
দেশে যত বেশি শিল্পায়ন হবে তত বেশি অনাচার কমবে। বিদেশে অবস্থানরত সিলেটের মানুষ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে থাকেন।
এ সকল অর্থ অনুন্নত খাতে ব্যয় করা হয়। টাকা ব্যাংকে ফেলে না রেখে যদি শিল্প কারখানা তৈরি করা হয় এবং জনগণের কল্যাণে ব্যয় করা হয়, তাহলে সিলেটে কর্মসংস্থানের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন হবে।
তিনি সিলেটকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও পর্যটনের জন্য এই মেলা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই মেলার মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তারা একই প্লাটফর্মে এসে নিজেদের পণ্য ও সেবার পরিচিতি ঘটানোর সুযোগ পাচ্ছেন।
এর ফলে শুধু ব্যবসার প্রসারই নয় বরং পারস্পারিক সম্পর্ক, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগের নতুন দার উন্মোচন করবে। এই আয়োজন দেশের তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত এবং রপ্তানি শিল্পকে অনেক দূও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, কাশ্মীর হতে আগত ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন, জান্নাতুল নাজনীন আশা।
এসময় সিনিয়র মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার মো. শহিদুল ইসলাম, তানভীর আহমেদ ম্যানেজারসহ ব্যবসায়ী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর