- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নে অংশীজনের সাথে মতবিনিময় সভা
প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে সিলেট ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এর আয়োজনে রোববার (৫ অক্টোবর) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে অংশীজনের সাথে সরকারি মাধ্যমিক শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও সিলেটের জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, শহীদুল আলমের যৌথ পরিচালনায় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন, সিনিয়র শিক্ষক মোঃ আবুল খায়ের।
লিখিত বক্তব্যের উপর আলোচনায় অংশগ্রহণ করেন, আবু নছর মোহাম্মদ সুফিয়ান, শওকত হোসেন ও মোহাম্মদ আলী মর্তুজা, সিলেট জেলা প্রেসক্লাবের সেক্রেটারি নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, কাশেম আলী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান।
সভাপতির বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সিলেট জেলা কমিটির আহবায়ক এ এস এম আব্দুল ওয়াদুদ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক হেপী বেগম। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ ৫ দফা দাবী বাস্তবায়নে মাননীয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সহকারী শিক্ষক আব্দুল জব্বার ও গীতা পাঠ করেন বিভাস রঞ্জন দাস।
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবী:
(১) স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
(২) সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীতকরণ।
(৩) অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা করা।
(৪) বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।
(৫) বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরী আদেশ প্রদান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৪ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর