- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২৫ | রবিবার
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : আলহাজ্ব মো. নিজাম উদ্দিন
নিউজ ডেস্কঃ
সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নিজাম উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বড় অর্জন। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরে আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সহযোগিতার মানসিকতা তৈরি হয়।
তিনি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রবিবার (৫ অক্টোবর) দিনব্যাপী নগরীর কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে আয়োজিত কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে ও সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. রাব্বি হোসেন এবং সুমি আক্তার পুতুল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েলী খানম, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, জালাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মো. ইয়াছিন আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন অদ্রিতা চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. তুহিন হোসেন ডালিম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো. ইবনুল আকাশ বক্স, মো. রুবেল আহমদ, সাকিবুর রহমান সোয়েব, রাশিদুল ইসলাম রাব্বি, জাকির হোসেন, তাহিন ইবান, রোহান মিয়া, শাহরিয়ার আহমদ ইমন, আব্দুল আল মামুন, সাথি আক্তার, নুরুন্নাহার নাদিয়া, সামিরা আক্তার, নীলিমা চৌধুরী, মেহেরুন নেছা ইশরা, শ্রাবণী জান্নাত, তাওহিদা আক্তার, নুরজাহান বেগম মুন্নী, তানজিনা আক্তার কলি, বিথি খানম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, রাবার বিতরণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর