- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» আন্দোলনের মাধ্যমেই জুলাই সনদ ও পিআর পদ্ধতি আদায় করা হবে : ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ
প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ৫দফা দাবী আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দলসমূহের যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার হতাশাজনক উদাসীনতা প্রদর্শন করছে।
জুলাই সনদের আইনি ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফ্যাসিবাদী ও তার দোসরদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে না হয় কঠোর আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ পিআর পদ্ধতি আদায় করা হবে।
চলমান আন্দোলন সরকারের প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের এতোগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোন রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।
কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এই সরকারও জনতার দাবীর প্রতি উদাসীনতা প্রদর্শন করছে।
এই সরকার একমাত্র জনতার রক্তমাখা-জীবন উৎসর্গ করা অভিপ্রায়ে গঠিত।
ফলে জনতার দাবীর প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে সংস্কার, বিচার ও নির্বাচন করা এগুলো সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য।
আমরা সরকারের সেই দায়বোধকে জাগ্রত করতে চাই। যদি তাদের দায়বোধ জাগ্রত না হয় তাহলে বাংলাদেশের মানুষ দাবী আদায় করেই নির্বাচনে যাবে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় আইএবি কার্যালয়ে সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বৈঠকে ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি’র পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি হাফেজ মাওলানা অব্দুস শহীদ, সহ-সভাপতি হাফেজ মাওলানা আসআদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান উদ্দিন, এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মকবুল হোসাইন, আইন বিষয়ক সস্পাদক এস.এম সামছুল আলম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কারী মুহিবুর রহমান, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মো. সাদিরুল ইসলাম মোল্লা, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন, নির্বাহী সদস্য মো. আব্দুল জাহের প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর