- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» অবহেলিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর উন্নয়নে আজীবন কাজ করতে চাই : এড. এমরান চৌধুরী
প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার।
বিগত ১৭ বছরে এই দুই উপজেলার সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে কোনো যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হয়নি।
বরং অবহেলা, বৈষম্য ও লুটপাটের কারণে এ অঞ্চলের মানুষের জীবনমান ক্রমশ অবনতির দিকে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভাগ্য পরিবর্তনে টেকসই উন্নয়ন ছাড়া অন্য কোন বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর শাসনামলে সিলেটের সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিয়েছিলেন। আজকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও টেকসই উন্নয়নের মাধ্যমে দেশকে নতুন পথে এগিয়ে নিতে বদ্ধপরিকর।
বৃহষ্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও মুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতিশীঘ্রই দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের দোয়া-ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এ অঞ্চলের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর উন্নয়নই আমার আজীবনের লক্ষ্য।
মুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল গণির সভাপতিত্বে, মুড়িয়া ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মবু ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুর, আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, জেলা কৃষক দলের সদস্য গুলজার আহমদ রাহেল, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাস,যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরী, সুহেল আহমদ, নুরুল আমিন, উপজেল ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আক্তার অনিক, পৌর সেচ্ছাসেবকদল নেতা নাজিম উদ্দীন দুদু,আলাউদ্দিন আলাই, যুবদল নেতা আসলম উদ্দিন, রাজন আহমদ, খাইরুল ইসলাম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর