- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাটে ব্যাপক উন্নয়ন সাধিত হবে : সিদ্দিকুর রহমান পাপলু
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৫ | বুধবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, দেশের প্রকৃত উন্নয়ন করতে হলে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে।
বিশেষ করে কওমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার দিকে আরো মনোনিবেশ করা উচিত। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।
তিনি বুধবার (১ অক্টোবর) বাদ যোহর জকিগঞ্জের গঙ্গাজল হযরত শাহ শাহাবুদ্দিন (র.) হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক ও শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে। জকিগঞ্জ-কানাইঘাটে বিগত দিনে সঠিক নেতৃত্বের অভাবে উন্নয়ন সাধিত হয়নি।
ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে অবহেলিত এ জনপদে ব্যাপক উন্নয়ন করা হবে। তাই জনগণকে এখন থেকেই প্রস্তুত হওয়ার আহবান জানান তিনি।
মাদ্রাসা কমিটির সভাপতি হাজী আতাউর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু, এলাকার প্রবীণ মুরব্বী ডা. মায়া মিয়া, বাবুর বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন, ব্যবসায়ী আব্দুস সাত্তার আব্দুস শহীদ, আব্দুল মনাফ, মুজিবুর রহমান মেম্বার, আফতাব আহমদ, আব্দুল লতিফ ফরন, আব্দুল আহাদ, ইকবাল আহমেদ, বদরুল ইসলাম বদই, মাহবুবুর রহমান, সোনা মিয়া, রাব্বি আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর