শিরোনামঃ-
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি : কয়েস লোদী
- সিলেটে প্রথম, বাংলাদেশে তৃতীয়; বৃত্তিতে ভক্তিবেদান্ত স্কুলের ৭৯ শিক্ষার্থীর সাফল্য
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত
- বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
» সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৫ | বুধবার
জৈন্তাপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাই আমাদের জাতির শক্তি।
বিএনপি সবসময়ই এই সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনার ভিত্তি স্থাপন করেছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর শাসনামলে সব ধর্মীয় উৎসবে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।
আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আগামীর বাংলাদেশকে সম্প্রীতি ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
সকলের সার্বিক সহযোগিতার কারণেই পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিএনপি বিশ্বাস করে, সব সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষার মাধ্যমেই একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।
বুধবার (১ অক্টোবর) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মান্ডপ কমিটির নেতৃবৃন্দ ও পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উন্নয়ন সম্ভাবনায় ভরপুর অঞ্চল হলেও বিগত ১৫ বছরে অবহেলা, লুটপাট ও বৈষম্যের কারণে এই অঞ্চলের প্রকৃত উন্নয়ন হয়নি।
এখানে যে প্রাকৃতিক সম্পদ, পর্যটন সম্ভাবনা ও কৃষিভিত্তিক অর্থনীতি রয়েছে, সেগুলোর সঠিক ব্যবহার হলে এই তিন উপজেলার চেহারা বদলে যেত।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর শাসনামলে সিলেট অঞ্চলে সড়ক, শিক্ষা ও বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছিলেন।
আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলকে সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা জাসাস সভাপতি এম আর মামুন, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক সাজিদ আহমদ তারেক চেয়ারম্যান প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার
সর্বশেষ খবর
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
- রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
- সচেতনতামূলক র্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর