- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট চেম্বারের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্যানেলের নেতৃবৃন্দ
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
আগামী ১ লা নভেম্বর শনিবার অনুষ্টিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত এহতাশেমূল হক, এনামুল কুদ্দুস ও নাফিস যুবায়ের প্যানেলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টায় ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জেলরোডস্থ সিলেট চেম্বারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেন, সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত সভাপতি পদপ্রার্থী এহতাশেমূল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, সহ-সভাপতি পদপ্রার্থী মো. নাফিস জুবায়ের চৌধুরী, অর্ডিনারী শ্রেণী থেকে পরিচালক পদপ্রার্থী আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদি পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মো. ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, শামসুর রহমান কামাল, মো. মাজাহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ ও আবু সুফিয়ান, এসোসিয়েট পরিচালক প্রার্থী জিয়াউল হক, মোক্তাদির হোসেন তপাদার, মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মো. মামুনুর রশিদ ও দিবাকর দাস ঝোটন।
মনোনয়নপত্র জমাদানকালে আরো উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক হিজকিল গুলজার, সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী,চেম্বারের সাবেক পরিচালক ও সিলেট ব্যবসায়ী ফোরামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলীমুল এহছান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জাকির চৌধুরী, সিলেট দোকান মালিক সমিতির আলহাজ্ব আব্দুল হামিদ (কালা মিয়া), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বাংলাদেশ সিএনজি স্টেশন মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম প্রমুখ।
এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না দিয়ে সিলেট চেম্বারকে অকার্যকর করে রাখা হয়েছিল।
জুলাই বিপ্লবের পর ব্যবসাবান্ধব চেম্বারের দাবিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে এ নির্বাচন হচ্ছে।
সিলেটের ব্যবসায়ীদের নানাবিদ সমস্যা দূরীকরণ ও সিলেটকে ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন।
আমরা ব্যবসায়ীদের ভ্যাট-টেক্স, ব্যাংকিং সমস্যা সহ সকল সমস্যা দূরীকরণে কাজ করবো। চেম্বারকে ফ্যাসিস্ট মুক্ত করে আদর্শ চেম্বার হিসেবে গড়ে তোলতে আমরা কার্যকর পদক্ষেপ নেবো।
নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের মাধ্যমে চেম্বারকে এগিয়ে নিতে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থীদের ভোট দিতে এবং সহযোগিতা করতে সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর