শিরোনামঃ-

» ছাতকে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার


Manual8 Ad Code

বিএনপি সবসময় ভিন্নধর্মের প্রতি শ্রদ্ধাশীল : মিজান চৌধুরী

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, এই দেশ সকলের।
সম্মিলিতভাবে আমরা দেশকে গড়তে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে দেশ। সকল ধর্ম-বর্ণের মানুষেরা মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। আমাদের দীর্ঘদিনের লালিত সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্তের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিএনপি সবসময় ভিন্নধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
Manual5 Ad Code

তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ছাতক পৌরসভার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

Manual3 Ad Code

তিনি দিনভর পৌর এলাকার ছাতক বাজার কুমনা রাখালতলা পূজা মন্ডব, মহামায়া পূজা মন্ডব, শ্রী শ্রী শিববাড়ী পূজা মন্দির, মধ্যবাজার আখড়া পূজা মন্ডব, কালিবাড়ী পূজা মন্ডব, শ্রী মন্টুবাবু পূজা মন্ডব,  মেডিলেল রোড পূজা মন্ডব ও তাতিকোনা সর্বজনীন দুর্গোৎসব পূজামন্ডপ পরিদর্শন করেন।

এসময় ছাতক উপজেলা ও পৌরশাখা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930