শিরোনামঃ-

» জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
জাতীয় পার্টির বিপ্লবী মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদ এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘মিথ্যা মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রফতার করে সরকার তাদের প্রকৃত রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যতদিন পর্যন্ত এই সরকার এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরে না দিবে ততদিন পর্যন্ত জাতীয় পার্টির আদর্শের সৈনিকরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

Manual2 Ad Code

সরকারের সমালোচনা করায় এবং এই সরকার আইসিইউতে বলায় জাতীয় পার্টির মহাসচিবকে সরকারের লোকজন মিথ্যা মামলায় গ্রেফতার করেছে।’

Manual3 Ad Code

নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031