শিরোনামঃ-

» ৭ দফা দাবিতে সিলেটে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর রেজিষ্ট্রারী মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি শাহজাহান আহমদ লিটন।

জাগপার সিলেট মহানগর সহ সভাপতি পিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজান আহমদ সাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাগপার মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন, আজিজুর রহমান, আলী আহমদ, সাগর, রিপন, শ্যামল আহমদ, কাউছার, সাহেল, সুমন আহমদ, মিজানুর রহমান প্রমুখ।

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি শাহজাহান আহমদ লিটন ৭ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো: জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী জোড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাই সহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করতে হবে।  সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।

Manual3 Ad Code

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

Manual2 Ad Code

উপরোক্ত দাবিগুলো মেনে নেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি জোর দাবী জানান জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31