- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» সমতা ও মর্যাদার ভিত্তিতে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তুলতে হবে : নাসরিন আউয়াল
প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
ওয়েব চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নাসরিন আউয়াল মিন্টু বলেছেন,সমাজে একজন নারী প্রতিষ্ঠিত হলে একটি পরিবার প্রতিষ্ঠিত হয়।
তাই নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলতে হবে। এর জন্য সিলেট উইমেন চেম্বার্সকে স্থানীয় পর্যায় থেকে ভূমিকা নিতে হবে। তিনি বলেন,বিগত দিনে নারীদের কাজ করার তেমন সুযোগ সুবিধা ছিল না।
এখন আর সেই অবস্হা নেই। ব্যাংক গুলোকে পলিসির মাধ্যমে ঋণ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
একইসাথে নারীদের হয়রানী মুক্ত ভাবে ঋণ সুবিধা দিলে তারা তাদের ব্যবসায়িক কর্মকান্ড বৃদ্ধি করতে পারবেন। কিন্ত ব্যাংক নারীদের ঋণ দিতে আগ্রহী নয়। নারীদের উৎপাদিত অনেক পণ্য এখন বিদেশের বাজারে রপ্তানি হচ্ছে।
সিলেট অঞ্চলের যত নারী উদোগক্তাগন আছেন তাদের সবাই কে এগিয়ে নিয়ে আসার জন্য আহবান জানিয়ে তিনি বলেন. এতে নারী সমাজ অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে।
এ ব্যাপারে এস এম ই ফাউন্ডেশন ও বিসিক এর ভূমিকা ও কম নয়। নারীদের চাহিদা তারা সমতা, মর্যাদা ও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে দেশ ও জাতির জন্য কিছু করা।
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিলেট উইমেন চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, তাহিবা সিদ্দিকী এবং গীতা থেকে পাঠ করেন, দেবব্রত রায় দিপন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।
এই পর্বে পরিচালনা পরিষদের নব নির্বাচিত পরিচালকবৃন্দ তাদের প্রতিক্রিয়া এবং কর্ম পরিকল্পনা তোলে ধরা হয়।
দ্বিতীয় পর্বে শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন, পরিষদের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।
জান্নাতুল নাজনিন আশা’র সঞ্চলনা্য় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উইমেন এন্টারপ্রেনার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নাসরিন আওয়াল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী ভারতীয় হাই কমিশন এর টি. হ্যাংসিং, দ্বিতীয় সচিব (এইচঅসি ও কমার্স), এবং মানস কুমার মুস্তাফী দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা), সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিসিক এর ডিজিএম সোহেল হাওলাদার, ওয়েবের কেন্দ্রীয় প্রতিনিধি রেবেকা চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, এফবিসিসিআই’র সাবেক পরিচালক হিজকিল গুলজার, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, নাসিব সিলেটের প্রেসিডেন্ট আলিমুল এহসান চৌধুরী, গ্রাসরুটস’র জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্ত,সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, এসডব্লিউসিসিআই’র সহ সভাপতি আলেয়া ফেরদৌসি তুলি, পরিচালক সামা হক চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাকিয়া ফাতেমা লিমি চৌধুরী, সায়েমা সুলতানা চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী,গাজী জিনাত আফজা, রেহানা ফারুক শিরিন, রেহানা আফরোজ খান, শাহানা আক্তার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সুদীপ রঞ্জন সেন।
সহকারী ভারতীয় হাই কমিশন এর টি. হ্যাংসিং বলেন, নারীদের ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা হওয়ার রাস্তাটি পরিস্কার করতে হবে। সেটি করা সম্ভব হলে, প্রান্তিক পর্যায়ে থেকে উঠে আসা নারীরাও অর্থনীতির মুল স্রোতে নিজেদের যাত্রা ত্বরান্বিত করতে পারবেন।
তিনি এ ব্যাপারে ভারত সহকার তথা হাইকমিশনের পক্ষ থেকে সর্বত্বক সহযোগীতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে আরও দুটি ব্যবসায়ীক সংগঠনের নিজস্ব ভবন থাকলেও সিলেট উইমেন চেম্বারের নিজস্ব কোন ভবন নেই। ভাড়া বাসায় থেকেই চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম।
তিনি বলেন, চেস্টা চালিয়ে যাচ্ছি উইমেন চেম্বারের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠা করার। জেলা প্রশাসক মহোদয়ও এ ব্যাপারে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
তিনি নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয়, বিপনন ও প্রদর্শনীর জন্য একটি মার্কেট গড়ে তোলার নিজের পরিকল্পনার কথাও তোলে ধরেন।
তিনি ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপ কামনা করে বলেন, হাইকমিশনের মাধ্যমে ভারতের বিভিন্ন নারী চেম্বারের সম্মিলনের সুযোগ করে দিলে, দুই দেশের নারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আমদানি রপ্তানী ও অর্থনৈতিক উন্নয়ন আরও বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে লুবানা ইয়াছমিন শম্পা বলেন, আজকে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটে নারীদের এমন একটি প্লাটফর্মের যাত্রা শুরু হলো-যে যাত্রা নারীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপের বার্তা।
সিলেটের নারী উদোক্তাদের স্বপ্ন এবার আকাশচুম্বী। তাদের স্বপ্নের বাস্তবায়ন হবে কর্মে, পরিকল
অনুষ্ঠানে মধ্যাহ্নভোজন শেষে তৃতীয় পর্বে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সিলেটের বেতার ও টেলিভিশনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৮ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক


