শিরোনামঃ-
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না : বদরুজ্জামান সেলিম
প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের হাদারপাড় বাজার সহ বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারপত্র বিলি কালে উপরোক্ত কথাগুলো বলেন।
সেলিম বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল।
স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোন ষড়যন্ত্র মেনে নেবে না।
সম্মিলিতভাবে আবার তাদেরকে প্রতিহত করা হবে। সংকট উত্তোরণে বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন।
বদরুজ্জামান সেলিম বলেন, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে, জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেবেন।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে
তিনি বলেন, রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে হলে রাজপথে থাকতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি শামছুল ইসলাম, ১নং রস্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল শহীদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ, গোয়াইনঘাটপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সেলেমান সিদ্দিকী, ১নং রস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদল সহ-সম্পাদক আলবাব হোসেন, মাহবুব হাসান ইমন, জিল্লুর রহমান, জসিম উদ্দিন, রস্তমপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল আহমদ, পারভেজ আহমদ, আলবাব হোসেন, তারেক আহমদ, জাহিদ আহমদ, নোমান আহমদ, মহানগর যুবদলের ত্রাণ পুর্নবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমেদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর