- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার মূল লক্ষ্যে আমাদের : মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার মূল লক্ষ্যে আমাদের। আমরা এক হয়ে এগিয়ে নিয়ে যেতে চাই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ১৯টি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ বা মতাদর্শ যাই হোক না কেন, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করব। ঐক্যের শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যাবে ও দেশকে একটি উন্নত ভবিষ্যতের পথে পরিচালিত করবে।
মিফতাহ্ সিদ্দিকী সবাইকে আহ্বান জানিয়ে বলেন, চলুন, বিভাজন নয়, আমরা একসাথে কাজ করে একটি সৌহার্দ্যপূর্ণ ও প্রগতিশীল সমাজ গড়ে তুলি।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক এবি,এম জাকারিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ বাবু,সেক্রেটারি দুলাল দেবনাথ, নিজপাট কালীবাড়ি পূজা মন্ডবের সভাপতি রতন ঘোষ,শংকর বাবু,বাদল দত্ত, নিখিল দত্ত সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৪ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


