- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিএমবিএফ সিলেট বিভাগ ও জেলার আলোচনা সভা
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার
বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আজ মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ : আলহাজ্ব আতাউর রহমান
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, “বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আজ মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সংঘাত, যুদ্ধ ও সহিংসতা শুধু মানুষকে ধ্বংস করছে না, বরং উন্নয়ন ও মানবকল্যাণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘ ঘোষিত এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, শান্তি শুধু কোনো শব্দ নয়; এটি একটি কার্যকর বাস্তবতা, যা ভালোবাসা, পারস্পরিক সম্মান, মানবাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে- বৈষম্য, সহিংসতা ও ঘৃণা নয়, বরং সহমর্মিতা, বন্ধুত্ব ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, ন্যায়সঙ্গত ও মানবিক বিশ্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য প্রতিটি রাষ্ট্র, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে শান্তির চর্চা এবং সচেতনতার বিকল্প নেই।”
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস এর কনফারেন্স হলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলার জাতিসংঘ ঘোষিত ৪৪তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএফ সিলেট বিভাগের সহ সভাপতি ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম. এ. হান্নান এর সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ও মহানগরের কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির সেন্ট্রাল অরগেনাইজার মনোরঞ্জন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সহ সভাপতি শ্যামল চৌধুরী, ধল উন্নয়ন সংসদ সিলেটের সভাপতি ও সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, শিক্ষা সম্পাদক আবু তাহের, সাহেদা বেগম, জাহারুন্নেছা, জকিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিলেট বিভাগীয় দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কামাল হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯২ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর