- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ছিল চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, এ দেশের মানুষ ব্রিটিশ আমল থেকে শুরু করে জীবন ও রক্ত দিয়ে এসেছে। কিন্তু আজও পর্যন্ত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় নাই। জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ছিল চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা।
তাই এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করার। রাষ্ট্র যেন মজলুমের পক্ষে দাড়ায়, ক্ষুধাতুরের খাবারের ব্যবস্থা করে, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আশ্রাহীনকে আশ্রয় দেয়। এই রাষ্ট্র নির্মাণ করার জন্য পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে। আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে তাদের প্রত্যাশা ছিল দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা। যাতে আর কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ ক্ষমতায়ন হতে না পারে। যারা সন্ত্রাস দখলদারীর রাজনীতি করতে চায় তারাই পিআরের বিরোধিতা করে।
কিন্তু দেশের মানুষ পুরানো বন্দোবস্তয় আর ফিরে যেতে চাই না। ডা. রিয়াজ সিলেটসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার আমাদের হাত পাখায় ভোট দিয়ে পরীক্ষা করে ক্ষমতায় নিয়ে দেখুন তিন মাসের মধ্যে আমরা দেশের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি লুটপাট বন্ধ করবো।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়ছল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইস. শাহিন মিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা শাখার অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সদস্য জসিম মিয়া, ৪নং ওয়ার্ড জিম্মাদার মো. মাইনুদ্দিন, ৫নং ওয়ার্ড সেক্রেটারি মো. শামীম আহমদ, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল আজিজ, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয় সম্পাদক মো. রফিক মিয়া, শিল্প বাণিজ্য বিষয় সম্পাদক মো. আলম মিয়া, সদস্য মো. মোবারক আলী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর