শিরোনামঃ-

» জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জ সমিতি সিলেট’র রক্তদান কর্মসূচী

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
জুলাই-বিপ্লব গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চৌহাট্টাস্থ রেডক্রিসেন্ট সোসাইটির আয়োজনে মুজিব জাহান রক্তদান কেন্দ্র সিলেটে উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

কর্মসুচীতে স্বেচ্ছায় রক্তদান করেন, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন, মুজিব জাহান রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহিদুর রহমান চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ সভাপতি হযরত আলী তালুকদার, সহ সভাপতি এম. সুয়েব আহমদ, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য শিহাব খান, যুগ্ম সম্পাদক ফারেছ আহমদ বশির, ডা. সাইকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সপ্তাব, আমির উদ্দিন শিহাব, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক ও এম সি কলেজ যুব রেডক্রিসেন্টের দলনেতা রাজিব হোসাইন, সহ দপ্তর সম্পাদক রাফি নুর মিজান, সিনিয়র সদস্য আতাউর রহমান ও সুহাগ ভুইয়া প্রমুখ।

স্বেচ্ছায় রক্তদান কালে শান্তিগঞ্জ সমিতি সিলেটের নেতৃবৃন্দ বলেন, সকল সুস্থ ব্যক্তি প্রতি চার পর পর অন্যকে রক্ত দিতে পারে। আর রক্তদান একটি মহৎ কাজ।

কারণ রক্ত মানুষের জীবন বাঁচায়। এই ধরণের মানবিক কাজে শান্তিগঞ্জ সমিতির পথচলা অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31