- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» স্বপ্নপুরী-কানিজ ফাতেমা পাঠাগারে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক সেমিনার
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার
কোরআনের আলোয় পশু-পাখীর জীবন আধুনিক সমাজে দিশারী : সৈয়দ মবনু
নিউজ ডেস্কঃ
পবিত্র কোরআনে মানুষের জীবনের দিকনির্দেশনার পাশাপাশি পশু-পাখীর জীবন থেকেও নানা শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মবনু বলেছেন, আল্লাহ তায়ালা কোরআনে গরু, উট, কাক, মৌমাছি, পিপড়া, হাতি, হুদহুদ পাখিসহ অনেক প্রাণীর কাহিনি তুলে ধরেছেন।
এগুলো নিছক কাহিনি নয়, বরং মানুষের জীবনের জন্য শিক্ষা ও উপদেশ। তিনি বলেন, সূরা বাকারার মাধ্যমে আমরা শিখি, অযথা তর্ক-বিতর্ক নয়, বরং সত্যকে গ্রহণ করা উচিত।
কাকের কাহিনি প্রমাণ করে, মানুষ কখনও কখনও পশুর কাছ থেকেও শিক্ষা নেয়। মৌমাছির জীবন আমাদের দেখায় কিভাবে সুশৃঙ্খল পরিশ্রম ও উপকারী জীবন যাপন করতে হয়।
আশহাবে ফিলের ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহর কুদরতের কাছে কোনো শক্তিই টিকতে পারে না।
আবার পিপড়া ও হুদহুদ পাখির উদাহরণ থেকে আমরা শিখি শৃঙ্খলা, সতর্কতা, যোগাযোগ ও নেতৃত্বের শিক্ষা। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও ভোগবাদী জীবনে মানুষ প্রকৃতি ও প্রাণিজগতকে অবহেলা করছে।
অথচ কোরআনে উল্লেখিত এসব প্রাণীর জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তবে সমাজে শান্তি, ভারসাম্য ও নৈতিকতা প্রতিষ্ঠিত হতে পারে।
পশু-পাখীর জীবন নিয়ে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, তা শুধু ধর্মীয় কাহিনি নয়; বরং আধুনিক যুগেও এর গুরুত্ব অপরিসীম।
তিনি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চৌহাট্টাস্থ স্বপ্নপুরী-কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগারের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্বপ্নপুরী পাঠাগারের পরিচালক মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম হিরণ, সুমন চৌধুরী, মরিয়ম মহল মনী, পাঠাগারের মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ আনোয়ার বখত, লাইব্রেরীয়ান কানিজ ফাতেমা চৌধুরী।
অনুষ্ঠানে ‘কোরআনের আলোকে পশু-পাখীর জীবন’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আছিফা রহমান ও আহনাফ আহমেদ রাহীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর