শিরোনামঃ-

» বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচনের : বদরুজ্জামান সেলিম

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন।

এ নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে। লক্ষাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং গণতন্ত্র রক্ষায় মানুষ নির্বাসিত জীবনযাপন করছে।

Manual2 Ad Code

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জৈন্তাপুর উপজেলা লালাখাল বটতলা বাজারসহ বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, আগামী দিনে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, চারিখাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী, জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আতাউর রহমান আতাই, বিশিষ্ট মুরব্বী মাস্টার নুরুদ্দিন, রফিকুল হক রতন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী শোয়েব, বিএনপি নেতা শেখ মো: ইলিয়াস আলী, সাইফুল হাসান শোয়েব, সেলিম উদ্দিন মেম্বার, মহানগর যুবদলের ত্রান ও পুনর্বাসন সম্পাদক রোমান আহমদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, আব্দুল হাকিম সুমন, জৈন্তাপুর উপজেলা যুবদল নেতা ফরহাদুজ্জামান ফাহাদ, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম, জৈন্তাপুর উপজেলা ছাত্রদল নেতা আলাউদ্দিন উদ্দিন আশরাফ, রিজওয়ান আহমদ রিমেল, ফয়সাল আহমেদ, তারেক আহমেদ, ইমরান হোসাইন, তোফায়েল উদ্দিন, ফারুক আহমদ, রনি, সাজু, মাহবুব, রুমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30