শিরোনামঃ-

» সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট-এর সরাসরি তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় একটি বিশেষ রেইডিং দল গঠন করা হয়।

Manual5 Ad Code

উপ-পরিদর্শক মো. মামুনার রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অধিদপ্তরের বিভাগীয় স্টাফরাও অংশ নেন।

Manual7 Ad Code

অভিযানে কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ গ্রামস্থ তুয়াব আলী (৪৫)-এর নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়, যার মোট পরিমাণ ২৮২.৮৪ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৭,৫৬,০০০ টাকা।

Manual4 Ad Code

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় উপ-পরিদর্শক মো: মামুনার রশিদ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযানের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Manual3 Ad Code

মাদকবিরোধী অভিযানে অধিদপ্তরের এমন পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31