শিরোনামঃ-

» ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে আজ শুক্রবার  (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

নগরীর একটি অভিজাত হলে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন, সংগঠনের পুননির্বাচিত কেন্দ্রীয় সভাপতি  ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ রায়হান আলী।

সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ,  শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন  আহমদ ও সিলেট পশ্চিম জেলা সভাপতি রেজাউল করিম শাব্বিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সিলেট মহানগর মাদরাসা বিভাগের সাবেক সেক্রেটারি মাও. সাদিকুর রহমান।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সিলেট মহানগর ও শাবিপ্রবির সভাপতি এবং সিলেট পূর্ব ও পশ্চিম জেলার মনোনীত সভাপতিদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

Manual1 Ad Code

মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহিবুর রহমান রায়হান ও শাবিপ্রবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে  সভাপতি  নির্বাচিত হন জুনায়েদ আহমদ। মনোনীত সিলেট পুর্ব জেলা সভাপতি সালমান আহমদ ও পশ্চিম জেলা সভাপতি  নুরুল ইসলাম নাহিদের নাম ঘোষনা করে প্রধান নির্বাচন কমিশনার।

মনোনীত সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, শাবিপ্রবি সেক্রেটারি আশরাফুল ইসলাম শান্ত, সিলেট পূর্ব  জেলা সেক্রেটারি এবাদুর রহমান ও পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া।

Manual2 Ad Code

নির্বাচিত/মনোনীত সভাপতিদের শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার।

অনুষ্ঠিত  সমাবেশের সমাপনী অধিবেশনে নব-নির্বাচিত কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে ও শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ এবং পশ্চিম জেলা সভাপতি নুরুল ইসলাম নাহিদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, /সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম, সংগঠনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ডা. আখলাক আহমদ, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মনজুরে মাওলা, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল , সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, লিটন আহমদ জুম্মান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট-ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার ও ডা: ফয়জুল হক, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি রুহুল আমিন, মুজিবুর রহমান খান ও মৌলভীবাজার জেলা সাবেক সভাপতি মাওলানা আনিসুল ইসলাম।

Manual3 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সেক্রেটারি মাওলানা খায়রুল ইসলাম, সিলেট মহানগর সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31