শিরোনামঃ-

» ব্যাটারিচালিত যানবাহন সম্পর্কে সিলেটের স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত সরকারের গৃহীত পদক্ষেপের পরিপন্থী : সংগ্রাম পরিষদ

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন এক যুক্ত বিবৃতিতে আগামী ২২ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন চলাচল নিষেধাজ্ঞার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

অদ্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে যখন ব্যাটারিচালিত যানবাহন চলছে তখন শুধু সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা অযৌক্তিক-দুরভিসন্ধিমূলক‌।

মহামান্য সুপ্রিম কোর্টের দুইটি নির্দেশনা রয়েছে মহাসড়কে ব্যতীত ব্যাটারি চালিত যানবাহনের চলাচলের ব্যাপারে।

Manual5 Ad Code

শ্রম সংস্কার কমিশনও ইতিমধ্যে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট ও নিবন্ধনের জন্য সুপারিশ করেছেন।

 রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম দীর্ঘদিন থেকে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট ও নিবন্ধনের দাবির প্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকারও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে  ২টি নীতিমালা ‌প্রণয়ন করেছেন।

ব্যাটারি চালিত যানবাহন সম্পর্কে সিলেটের স্থানীয় প্রশাসনের দৃষ্টিভঙ্গি সরকারের গৃহীত অবস্থানের পরিপন্থী।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ বলেন, সিলেট নগরীতে যেসব পয়েন্টে যানজট সৃষ্টি হয় সেসব পয়েন্টে ব্যাটারি চালিত যানবাহনের অবস্থান নেই। তাছাড়া দুর্ঘটনার জন্য এককভাবে দায়ী নয়।

Manual2 Ad Code

নেতৃবৃন্দ দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, নগরীর সাধারণ মানুষের সহজলভ্য বাহন হিসেবে ব্যাটারিচালিত যানবাহন সম্পর্কে সিলেটের স্হানীয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট ও নিবন্ধন প্রদানের আহ্বান জানান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31