শিরোনামঃ-
- সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
- আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
- সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
- দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
- বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান
» আম্বরখানা সহ বিভিন্ন স্থানে জামায়াতের লিফলেট বিতরণ
প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
রেজিস্ট্রারি মাঠে শুক্রবারের বিক্ষোভ সফলের আহ্বান
নিউজ ডেস্কঃ
জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে রেজিস্ট্রারি মাঠে শুক্রবারের বিক্ষোভ কর্মসূচী সফলের লক্ষ্যে আম্বরখানাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেছে জামায়াত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন সাংগঠনিক থানার উদ্যোগে নগরীর আম্বরখানা পয়েন্ট ও শিবগঞ্জ পয়েন্টসহ নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও পৃথক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে আম্বরখানা পয়েন্টসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।
এসময় বিমানবন্দর থানা থানা আমীর শফিকুল আলম মফিক, জালালাবাদ থানা আমীর ক্বারী মাওলানা আলাউদ্দিন, বিমানবন্দর থানা সেক্রেটারী ফরিদ আহমদসহ থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।
এদিকে সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে নগরীর শিবগঞ্জ সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় থানা আমীর মুহাম্মদ শাহেদ আলী, সেক্রেটারী নজরুল ইসলাম ও ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপনসহ থানা, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়। কাংখিত পরিবর্তনের মাধ্যমে এই বিজয়কে অর্থবহ করতে হবে।
জুলাই সনদের আইনী ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন হলে এর ভবিষ্যত মূখ থুবড়ে পড়বে। পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করা সম্ভব হবে। কতিপয় রাজনৈতিক দল কর্তৃক জুলাই সনদের আইনী ভিত্তি প্রদানের আগে নির্বাচনের দাবী ভবিষ্যত ফ্যাসিবাদের ইঙ্গিত বহন করে।
দেশপ্রেমিক ছাত্র-জনতা এসব মেনে নিবেনা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত ৫ দফা দাবীতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে।
ইতোমধ্যে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ৫ দফা দাবিকে পৃথক যুগপৎ কর্মসূচী পালন করছে।
অন্তর্বর্তী সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান করতে হবে। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
পতিত ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার
সর্বশেষ খবর
- সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
- আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর