শিরোনামঃ-

» বিতর্ক শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশে সহায়ক : অধ্যক্ষ মো. ফয়জুল হক

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে উৎসবমুখর পরিবেশে রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।

Manual8 Ad Code

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।

তিনি বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের শুধু যুক্তি উপস্থাপনের দক্ষতা বাড়ায় না, বরং তাদের চিন্তাশক্তিকে শাণিত করে এবং নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করে।

Manual7 Ad Code

যুক্তিনির্ভর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভিন্ন মতামতকে সম্মান করতে শেখে, যা একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ গঠনের পূর্বশর্ত। বিতর্ক তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।

Manual2 Ad Code

এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করে।

তাই নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চরিত্র গঠন, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Manual6 Ad Code

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তিনটি সমসাময়িক বিষয়ে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আলোচনা করে “শিক্ষার বিকাশে রাজনীতিমুক্ত ক্যাম্পাস আবশ্যক”, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা বিতর্ক করে “সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতিই উন্নয়নের প্রধান অন্তরায়”, আর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যুক্তি তুলে ধরে “কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসংস্থানকে সংকুচিত করবে” বিষয় নিয়ে।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, বাংলা বিভাগের প্রধান মীর হোসাইন সরকার।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব, প্রভাষক সাদ্দাম হোসেন ও প্রভাষক মো. সাগর আহমেদ। পর্যালোচক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক পিয়াব্রত কৈরী এবং সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন প্রভাষক আলী আকবর।

শ্রোতাদের করতালি, প্রতিযোগীদের দৃঢ় উপস্থাপনা ও বিচারকদের সুচিন্তিত মূল্যায়নে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ চিন্তাভাবনা, সহনশীলতা ও ইতিবাচক মনোভাব গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে কলেজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930