শিরোনামঃ-

» মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাও. ফজলুল করিম এর সভাপতিত্বে এবং সহ- সভাপতি মাও. আশরাফ আলীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার মডেল কেয়ার টেকার হাফিজ মুহিবুর রহমান।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র রিপোটার কাউছার চৌধুরী।

Manual7 Ad Code

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল কেয়ারটেকার মাও. মো. মুজিবুর রহমান।

Manual3 Ad Code

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মাও. ইদ্রিস আহমদ জাকারিয়া, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি  মাও. নুর হোসেন আজিজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলায়ত করেন, হাফিজ আজিজুল হক। নাতে রাসুল সাঃ পাঠ করেন মাও. ইউনুস আলী।

Manual4 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলা সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক।

Manual6 Ad Code

নবগঠিত কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক মাও. আলী আসকর।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930