- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেটের নাগরিক জীবনের ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন : বাম গণতান্ত্রিক জোট
প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে ৮ দফা দাবিতে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিটি পয়েন্টে পথসভা ও প্রচারপত্র বিলি করা হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এক সময় সিলেটকে অভিহিত করা হতো‘সুন্দরী শ্রীভূমি’ নামে। অথচ আজ অপরিকল্পিত নগরায়ন, ব্যাপক লুটপাট আর প্রকৃতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার নীতি ‘শ্রীভূমি’ সিলেটকে হতশ্রী করে তুলেছে।
অতি সম্প্রতি ঘটা ‘সাদাপাথর’ কান্ড শুধু নয়, বহুদিন থেকেই সিলেটের ছড়া, নালা, খাল, পুকুর দখল হয়ে আছে।
সুরমা, কুশিয়ারা, বাসিয়া নদী ড্রেজিং হয় না অনেকদিন। এ জন্য অল্প বৃষ্টিতেই বন্যা, জলাবদ্ধতার সমস্যা দেখা দিচ্ছে। হাওর ভরাট করা হচ্ছে অবাধে, নিয়মিত কাটা হচ্ছে পাহার বা টিলা। ফলে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি।
বক্তারা বলেন, সিলেটের রেল ব্যবস্থাপনা অত্যন্ত দূর্বল। টিকেটের কালোবাজারি চরমে। এখন ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রামে চালু হয়নি ডাবল লাইন এবং বিরতিহীন ট্রেন।
ঢাকা- সিলেট বাস যাতায়াতে এখন ভোগান্তির শেষ নাই। রাস্তার কাজ কবে শেষ হবে কেউ জানে না। ৬ঘন্টার পথ আসতে লেগে যাচ্ছে ১০/১২ঘন্টা।
এদিকে সিলেটের স্বাস্থ্য খাতের অবস্থায়ও শোচনীয়। সিলেট ওসমানী হাসপাতালে মাত্রাতিরিক্ত চাপ, অব্যবস্থাপনা, অনিয়ম ও দূর্নীতির কারণে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। আবার দীর্ঘদিন ধরেই ২৫০ শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল চালু হচ্ছে না।
সিলেট শহরে প্রতিনিয়ত বাড়চে যানজট। বিশুদ্ধ পানীয় জলের সংকট দিন দিন প্রকট হচ্ছে।”
নেতৃবৃন্দ বলেন, সিলেটের নাগরিক জীবনের ভোগান্তি দূর করতে ও প্রাণ-প্রকৃতি রক্ষায় বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার ৮ দফা দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নাই”।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪১ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর