- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» নগরী হকারমুক্ত ও যানজট নিরসনের লক্ষ্যে মানব কল্যাণ পরিষদ সিলেটের মানববন্ধন
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর ক্বীন ব্রিজ হকারমুক্ত ও নগরীর তীব্র যানজট নিরসনে, হকার উচ্ছেদ ও প্রয়োজনীয় পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন সহ অনুমোদনহীন গাড়ি চলাচল বন্ধের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানব কল্যাণ পরিষদ সিলেট এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব কল্যাণ পরিষদ সিলেটের সভাপতি ইমরান আহমদ এর সভাপতিত্বে ও আনোয়ার হোসেন ছয়ফুল এর পরিচালনায় মানববন্ধনে একাত্বতা পোষন করে বক্তব্য রাখেন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব:) আতাউর রহমান পীর, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, এনসিপির নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা সায়মন সাদিক জুনেদ, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক বাছিতুর রহমান বাছিত, এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খাঁন মো. ছামি, এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইসমাইল খান সৌরভ, মদন মোহন কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমান, মদনমোহন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনাছ মাহফুজ, মানব কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ শাখার সভাপতি শাহদাৎ হোসেন, সদর উপজেলা মানব কল্যাণ পরিষদ নেতা হাফিজুর রহমান, সহ সভাপতি মাহতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সলমান আহমদ, প্রচার সম্পাদক সেলিম আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক করিম হোসেন, বুধবারি বাজার ইউনিয়নের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক হানিফ, সদর ইউনিয়নের সভাপতি শিপু আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ফয়জুর রহমান সুমন, জাহাঙ্গীর, তাজ, জেবুল, তাহেল প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি মোক্তার আহমদ।
মানববন্ধনে বক্তারা ৮ দফা দাবি উপস্থাপন করেন;
দাবিগুলো হলো: ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে হকারদের নগরীর রাস্তা থেকে উচ্ছেদ করতে হবে। এক্ষেত্রে নগরীর হকারদের পূর্ণ তালিকা তৈরি করে তাদেরকে পূণর্বাসন কেন্দ্রে পাঠাতে হবে।
এরপরও হকাররা পূণরায় রাস্তা দখল করলে প্রথমে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮ হাজার টাকা জরিমানা এবং তারপরও যদি আবার রাস্তা দখল করে তাহলে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই থেকে তিন মাসের কারাদণ্ডের ব্যবস্থা করা।
অনিয়মতান্ত্রিকভাবে গাড়ি পার্কিং করলে গাড়ির মালিক, দোকানের মালিক ও মার্কেটের মালিকদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা। যানজট সৃষ্টি হয় এমন অবৈধ বিভিন্ন গাড়ির স্টেশন উচ্ছেদ করা।
অনুমোদনহীন গাড়ি চলাচল বিশেষকরে ব্যাটারিচালিত অটোরিক্সা নিষিদ্ধ করা। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নতুন করে নগরীতে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধনের অনুমতি না দেওয়া। সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজ থেকে সম্পূর্ণরূপে হকার উচ্ছেদে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।
উপরে উল্লেখিত পয়েন্টগুলোতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা। ট্রাফিক পুলিশের কাজের স্বচ্ছতা যাচাই করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
এছাড়াও জনগণকে ট্রাফিক নিয়ম মানার জন্য প্রশাসন কর্তৃক ব্যাপক প্রচার প্রচারণা চালানো। বক্তারা উপরোক্ত দাবিগুলো গুরুত্বসহকারে দেখার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৪ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর