- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি দিয়েছে : মাওলানা হাবিবুর রহমান
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, টানা দেড় দশক আওয়ামী ফ্যাসিবাদ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল।
পতিত ফ্যাসিস্ট সরকার সব সময় দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে ভারতকে খুশী রেখেছে। তাদের শেষ রক্ষা হয়নি।
জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছে এবং আওয়ামী ফ্যাসিবাদকে দেশ থেকে চিরতরে বিদায় করেছে।
ভবিষ্যত কেউ ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে তাদেরকেও কঠোর পরিনতি বরণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার থাকতে হবে।
তিনি বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। যেখানে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই হবেনা। রাষ্ট্রের কোন সেক্টরে ঘুষ-দুর্নীতি থাকবেনা। সেই নজির আমাদের শহীদ নেতৃবৃন্দ ইতোমধ্যে রেখে গেছেন।
তারা দুটি মন্ত্রণালয়ে চালিয়েছেন তাদের বিরুদ্ধে এক টাকাও দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারেনি। আমরা দেশে সেই নজির স্থাপন করতে চাই। আমাদেরকে একটি বার সুযোগ দিন। আমরা সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিবো।
তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খুলিয়াপাড়ায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১৩নং ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি ডা. মোবারক হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমান সৈকতের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ইফতেখার আহমেদ, প্রভাষক দেওয়ান আসকীর আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ রিপন, কাজিরবাজারের ব্যবসায়ী নেতা জিয়াউল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা কবির আহমদ, ফয়সল আহমদ, রাফিউল ইসলাম ও শাহীন আহমেদ প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর