- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার
শুদ্ধ চর্চার মধ্য দিয়েই ভাষাকে আরও এগিয়ে নেয়া সম্ভব : অধ্যক্ষ মো. ফয়জুল হক
নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, শুদ্ধ বানান চর্চার মাধ্যমে মাতৃভাষা আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। কারণ এটি ভাষার নির্ভুল প্রয়োগ নিশ্চিত করে এবং ভাষার সৌন্দর্য ও অর্থের সঠিকতা বজায় রাখে।
শুদ্ধ বানানের অনুশীলন ভাষার মান বৃদ্ধি করে, যা মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং এর যথাযথ প্রসারের জন্য অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বাংলা একটি সমৃদ্ধ ভাষা হিসাবে বিশ্বে সমাদৃত। বাংলাকে আরও এগিয়ে নিতে শুদ্ধ চর্চা করতে হবে। বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদের সচেতন হতে হবে।
শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই ভাষাকে আরও এগিয়ে নেয়া সম্ভব। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
বুধবার (৩ সেপ্টেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজের হলরুমে বাংলা স্পেলিং বি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব এবং প্রভাষক পিয়াব্রত কৈরী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক সাদ্দাম হোসেন ও প্রভাষক মো. সাগর আহমেদ। প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন আইসিটি বিভাগের প্রভাষক তাহসিনুর রহমান।
সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন প্রভাষক আলী আকবর। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার।
সকাল থেকে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে তিনটি ক্যাটাগরিতে স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বাংলা বানান, দক্ষতা, উচ্চারণ এবং প্রমিত উচ্চারণের প্রেজেন্টেশন স্কিল যাচাই করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদে হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক সহ অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর