শিরোনামঃ-

» পাথর লুটপাটকাণ্ডে সত্য উদঘাটন করতে সিলেট এনসিপি’র স্মারকলিপি

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৫ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সাদাপাথর লুটপাটের ঘটনায় দুই নেতার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ও লুটকাণ্ডে সত্য উদঘাটন করতে স্মারকলিপি প্রদান করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

স্বরাষ্টমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবরে রবিবার (৩১ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এছাড়া এর অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছেও প্রদান করেন এনসিপি নেতারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি কতিপয় কুচক্রী মহল দুদকের নাম ভাঙিয়ে উদ্দেশ্যমূলকভাবে এনসিপি’র জেলা ও মহানগরের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে সাদাপাথর লুটপাটের মিথ্যা সংবাদ প্রচার করেছে।

Manual1 Ad Code

এ ধরনের অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের ফলে আমাদের দুই প্রধান সমন্বয়কারীর ব্যক্তিগত মান-মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের ভাবমূর্তিও কলঙ্কিত হচ্ছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা জাতীয় নাগরিক পার্টিকে দুর্বল করার অপপ্রয়াস।’

Manual6 Ad Code

মিথ্যা সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ, দুদকের নামে প্রকাশিত মিথ্যা ও প্রমাণবিহীন প্রতিবেদন অবিলম্বে প্রত্যাহার এবং প্রকৃত তথ্য যাচাইপূর্বক সত্য উদ্ঘাটন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানান এনসিপি নেতারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, এনসিপি’র সিলেট মহানগর শাখার যুগ্ম-সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খাইরুল ইসলাম, জেলা শাখার যুগ্ম-সমন্বয়ক কামরুল ইসলাম আরিফ, ফয়সাল আহমেদ, মহানগরের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাহমান আবজল, কিবরিয়া সারওয়ার, তারেক আহমদ বিলাস ও জেলার যুগ্ম-আহ্বায়ক সালমান খুরশিদ।

Manual8 Ad Code

এছাড়া জেলা এনসিপি’র সদস্য নুরুল ইসলাম, মনিরুল সাকিব, সেলিম আহমদ ও আব্দুল ওয়াদুদ শিপন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30