শিরোনামঃ-

» আখেরি মোনাজাত-শিরণী বিতরণের মধ্য দিয়ে শাহপরাণ (রহ.) মাজার শরীফের উরুস মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
আখেরি মোনাজাত-শিরণী বিতরণের মধ্য দিয়ে হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফের বার্ষিক উরুস মাহফিল সম্পন্ন হয়েছে।

চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতি বৎসরের ন্যায় হযরত শাহ পরান রহ: মাজার শরীফে ২৮ এবং ২৯শে আগস্ট ২ দিনব্যাপী বাৎসরিক উরুস মাহফিল সম্পন্ন হয়।

বাৎসরিক ওরুস মাহফিলে কোরআন শরীফ তেলাওয়াত ও কোরআন খতম আদায়ের মধ্যমে মাহফিলের প্রথম দিন শুরু হয় এবং সারা দিনব্যাপী তেলাওয়াত, জিকির-আজকার, মিলাদ মাহফিল, নফল ইবাদত বন্দেগী অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

আর দ্বিতীয় দিনে গিলাফ ছড়ানোর মধ্যে মাহফিলের  আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী কোরআন তেলাওয়াত জিকির আঁজকার, মিলাদ মাহফিল নফল ইবাদত আদায় করা হয়।

Manual4 Ad Code

রাত ১২টায় মাজার শরীফের খাদেম সাদিকুর রহমান এর পরিচালনায় দেশ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে উরুস মাহফিলের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে।

আখেরি মোনাজাতের ভক্ত আশেকানের মাঝে শিরনী (তবারক) বিতরণের মাধ্যমে উরুস মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

Manual8 Ad Code

এবারের বার্ষিক ওরুস মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ও আশেকানরা উপস্থিত হয়ে গিলাফ ছড়ানো, জিকির-আজকার, মিলাদ মাহফিল, মোনাজাত ও শিরণি বিতরণে স্থানীয় লোকজন, সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের লোকজন সবাই সার্বিক সহযোগিতায় সুন্দর সমাপ্তি হওয়ার সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লী, খাদেম ও বাজার কতৃপক্ষ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31