শিরোনামঃ-
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» আগামীর বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ছাত্র জমিয়ত কর্মীরা প্রস্তুত থাকতে হবে : মুফতি নাছির উদ্দিন খান
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত আদর্শ নেতৃত্ব গঠনে ছাত্রদের ভুমিকা শীর্ষক শিক্ষা সেমিনার আজ শনিবার (৩০ অগাস্ট) বিকাল ৪টায় বন্দরবাজার জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি’র সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।
মুফতি নাছির উদ্দিন খান বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ আদর্শিক এক কাফেলার নাম। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ইসলামি আদর্শকে আঁকড়ে ধরে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।
বিশেষত ছাত্রসমাজের মাঝে ইসলামি মূল্যবোধের প্রচারে ছাত্র জমিয়ত সর্বদা সোচ্চার থেকেছে।
তিনি ছাত্র জমিয়তের কর্মীদেরকে আগামীর নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার তাগিদ প্রদান করেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তরুণ ইসলামিস্টরা এদেশের নেতৃত্ব দেবে। ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে নেতৃত্বের সকল গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদেরকে নেতৃত্বের আসনে নিয়ে আসতে হবে।
এছাড়াও মুফতি নাছির খান বলেন, গতকাল রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। অতর্কিত এই হামলার দায় সরকার ও প্রশাসন কোনভাবেই এড়িয়ে যেতে পারে না। দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত সাপেক্ষে সমুচিত বিচার নিশিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক নগর যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাও আবু খায়ের, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম
অন্যান্নদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নগর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক শাকির আলম, অর্থ বিষয়ক সম্পাদক মীর আইনুল হক, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, ছাত্র জমিয়ত দক্ষিণ সুরমা থানার সভাপতি জাকির উদ্দিন, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন মোগলাবাজার থানার সাধারণ সম্পাদক নুরুদ্দীন রফিকী, দক্ষিণ সুরমা থানার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর