শিরোনামঃ-

» নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২৫ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

চা শ্রমিক নারীদের অধিকার নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “নারীর ক্ষমতায়ন ও চা বাগান সংস্কৃতি মেলা, প্রদর্শনী ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সদর উপজেলার মালনীছড়া চা বাগানে লোকনাথ মন্দির সংলগ্ন মাঠে বুধবার (২৮ আগস্ট) দিনব্যাপী এ আয়োজন করে উন্নয়ন সংস্থা আর.ডব্লিউ.ডি.ও ।

Manual5 Ad Code

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন “বাংলাদেশের চা বাগান খাতে রূপান্তরমূলক নেতৃত্বের মাধ্যমে চা শ্রমিকদের ক্ষমতায়ন” প্রকল্পের অংশ হিসেবে এ ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মালনীছড়া চা বাগানের ম্যানেজার মো. আজম আলী। তিনি বলেন, “চা বাগানের নারীরা আজ তাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে এত সাবলীলভাবে কথা বলছে, এটি অত্যন্ত আনন্দের।

Manual8 Ad Code

এই উদ্যোগ যদি না থাকতো, তাহলে এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হতো না।” তিনি নারীদের ঘরবন্দি না থেকে সমাজে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা তথ্য অফিসার সুবর্ণা দাস, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাদের উদ্যোগে স্থাপিত ৬টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।

এছাড়া পরিবেশবান্ধব গাছ বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

পরে ছয়টি চা বাগানের নারী ও কিশোরীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা-ঝুমার গান ও নাচ-উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য হৃদয়েশ মুদি, আতাউর রহমান শামীম, ব্লাস্টের কো-অর্ডিনেটর সত্যজিৎ দাস, বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ এনজিও প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা।

Manual4 Ad Code

আর.ডব্লিউ.ডি.ও-এর প্রকল্প সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন, ফাইনেন্স ও এডমিন অফিসার মো. মহসিন রেজা প্রোগ্রাম, প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ, একাউন্টস অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড অফিসার সোনিয়া দারিংসহ মাঠ পর্যায়ের কর্মীরা।

Manual2 Ad Code

লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, আলীবাহার, খাদিম ও বুরজান-এই ছয়টি চা বাগানের প্রায় ২০০ জন নারী, পুরুষ ও কিশোর-কিশোরী এ আয়োজনে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930