- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» ১ নভেম্বর থেকে জাতীয় যুব দিবস-এর তারিখ পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ১ নভেম্বর থেকে জাতীয় যুব দিবস-এর তারিখ পরিবর্তন করার প্রতিবাদে বুধবার (২৭ আগষ্ট ২০২৫) বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও দুপুর সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে জিন্দাবাজার পয়েন্ট, বন্দরবাজার পয়েন্ট হয়ে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, ২০১২ খ্রীষ্টাব্দ থেকে ২০২৪ খ্রীষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ধরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। এবছর হঠাৎ করে জাতীয় যুব দিবস-এর তারিখ ১ নভেম্বর থেকে পরিবর্তন করে আন্তর্জাতিক যুব দিবস-এর সাথে পালন করায় আমরা যুবরা হতবাক।
এমনিতেই বাংলাদেশের যুবরা আত্মনির্ভশীলতার অনেকাংশে পিছিয়ে। যুবদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনস্থ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যেভাবে প্রশিক্ষণ দেওয়ার কথা সেভাবে দেওয়া হচ্ছে না।
প্রতিবছর জাতীয় য্বু দিবসে বিভাগীয় পর্যায়ে সফল যুব সংগঠক ও সফল আত্মকর্মী এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক ও শ্রেষ্ঠ আত্মকর্মী পদকে বিভিন্ন পর্যায়ের যুবদেরকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। এরপর তাদের কর্মতৎপরতার আর কোনো খোঁজখবর নেওয়া হয় না। পূর্বেকার সময়ে যুবদের প্রকৃত কর্মতৎপরতা বিবেচনায় নিয়ে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে পদক প্রদান করা হতো।
বর্তমানে সময়ে সেটা তদবির ও উপঢৌকনে পৌছে গেছে। পূর্বেকার সময়ের পুরস্কার প্রাপ্তরা বর্তমানে হারিয়ে গেছে। তাদের সফলতা ও ব্যর্থতার খবর কেউ আর এখন নেয় না। এরমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালনে যুব উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক তৎপরতার অনেক ব্যত্যয় ঘটবে। প্রতিবছর যুবদের সবরকমের প্রশিক্ষণের সফলতার ও ব্যর্থতার একটি তালিকা জাতীয় যুব দিবসে প্রণয়ন খুবই প্রয়োজন।
জাতীয় যুব দিবসের সাথে আন্তর্জাতিক যুব দিবস পালনে বাংলাদেশের যুবদের কর্মতৎপরতা অনেকাংশে ম্লান হবে। ধরে রাখা জরুরী।
বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবদের জাতীয় যুব দিবস ১ নভেম্বর তারিখে ফেরত চাই। আমাদের জাতীয় যুব দিবস-এর তারিখ ১ নভেম্বর ফিরিয়ে দেওয়া না হলে আমরা যুবরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে সিলেট বিভাগের যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজকর্মী ও সাবেক ব্যাংকার রাধিকা রঞ্জন পাল ছাবুল, জুলাই ২০২৪-এর অভিভাবক যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, সিলেট জেলার মো. আজিজুর রহমান আজিজ, হাজী মো. আশরাফ উদ্দিন, এড. মুহাম্মদ কামাল মিয়া, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, তোফায়েল আহমদ, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, মো. জুয়েল মিয়া, মো. পিকুল হোসেন, দিপক কুমার মোদক বিলু, মো. মাহিন মিয়া, জিহাদ হোসেন, আল-ইমরান, সুনামগঞ্জ জেলার মোহাম্মদ সাজ্জাদ খান, মো. আব্দুল আলী, মো. আল-আমিন আহমদ, মোহাম্মদ মাহফুজুর রহমান, তানভীর আহমদ, শাহীন আহমেদ ও মো. সারজাউল করীম।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক


