শিরোনামঃ-

» জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করুন : বাসদ

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত সম্পন্ন করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন চালু এবং রেলের সংখ্যা বৃদ্ধি, নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় আম্বরখানা দলীয় কার্যালয়ের সামনে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সিলেট সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, বাসদ নেতা এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ,সিমান্ত রায়, জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের আবুল খায়ের, আলতাফ হোসেন, মাহফুজ আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণের কাজ ধীরগতির জন্য এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান।

Manual3 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন ও সংখ্যা বৃদ্ধির দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। কিন্তু অতীতের কোন সরকার রেলের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।

বক্তারা জনদুর্ভোগ রোধে সিলেট-ঢাকা মহাসড়কের প্রশস্তকরণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডাবল লাইন ও সংখ্যা বৃদ্ধি, নির্মিতব্য সিলেট জেলা ২৫০ শয্যার হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31