শিরোনামঃ-

» পাড়া-মহল্লায় বিএনপির গণভিত্তিই শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছে : ইমদাদ চৌধুরী

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

Manual3 Ad Code

ঘরে ঘরে বিএনপির আস্থা ও ভালোবাসাই আওয়ামী সরকারের পতনের কারণ : ইমদাদ চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, পাড়া মহল্লা বিএনপির ফাউন্ডেশন, পাড়ায় পাড়ায় বিএনপির জন সমর্থন আকাশচুম্বী। বিগত গণতন্ত্রের যে লড়াই দীর্ঘ ১৬ বৎসর করেছি একমাত্র তাদের সমর্থনের কারণেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং জুলাই আগস্ট ছাত্র-জনতা সহ সকল শ্রেণি পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছিলো বিধায় এটি সফল হয়েছে।

তিনি বলেন, বিএনপি হচ্ছে এদেশের সাধারণ মানুষের হৃদয়ের দল। পাড়া-মহল্লা থেকে শুরু করে সর্বস্তরের জনগণের মাঝে বিএনপির শক্তিশালী গণভিত্তি রয়েছে। আর এই গণঅসন্তোষ ও জনগণের আন্দোলনের মুখেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার অবশেষে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, দেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা প্রমাণ করেছে, জনগণই প্রকৃত শক্তির উৎস।

Manual5 Ad Code

আওয়ামী লীগ বিরোধী দল সহ দেশের জনগণের দমন-পীড়ন, মিথ্যা মামলা ও গায়েবি গ্রেপ্তারের পথ বেছে নেওয়ার কারণে, আজ তারা জনগণের সমর্থন হারিয়ে চরমভাবে নিঃস্ব ও নিঃসঙ্গ।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় অবিচল লড়াই করেছেন, আর আজ তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে একটি মুক্ত, আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে।

তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির পাড়া কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৩১নং ওয়ার্ড পাড়া কমিটির সভাপতি সাহাব উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও ইমরান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নির্বাহী কমিটির সদস্য রাজন মিয়া, নিজাম মিয়া, আব্দুল খালিস, রুহেল আহমদ, গিয়াস মিয়া, মঈনুল মিয়া প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31