শিরোনামঃ-

» সিলেট-১ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হলেন আব্দুল মালিক চৌধুরী

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-১ সিলেট সিটি-সদর সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

Manual1 Ad Code

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় ঢাকার পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন, দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

এসময় দলের নির্বাচন উপ-কমিটির নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক জীবন ও অবদান:
মাওলানা আব্দুল মালিক চৌধুরী ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

Manual3 Ad Code

নব্বইয়ের দশক থেকেই তিনি ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

Manual4 Ad Code

২০১০ সালের উপ-নির্বাচনে তিনি হবিগঞ্জ জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে জোটগত কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচনের ছয় দিন আগে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

Manual7 Ad Code

তিনি ছিলেন, জমিয়তের বরেণ্য আলেম ও পুরোধা ব্যক্তিত্ব, সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এবং মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল্লাহ হরিপুরী রহ.-এর একনিষ্ঠ কর্মী।

সিলেটের রাজনীতিতে ভূমিকা:
সিলেটের পরিচিত মুখ হিসেবে মাওলানা আব্দুল মালিক চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।

বৃহত্তর সিলেটের রাজনৈতিক অঙ্গনে তিনি সুপরিচিত একটি নাম। আন্দোলন-সংগ্রাম কিংবা সিলেটবাসীর যেকোনো ন্যায্য দাবিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

সংকটকালীন মুহূর্ত কিংবা জনকল্যাণমূলক উদ্যোগ-সবক্ষেত্রেই তিনি সিলেটবাসীর কাছে একজন বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31