শিরোনামঃ-

» গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্টাতা আহবায়ক অধ্যাপিকা হামিদা রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
এ দেশের প্রগতিশীল নারী আন্দোলনের অন্যতম নেত্রী, ভাষা সৈনিক, বিশিষ্ট কথা সাহিত্যিক, যশোরের অগ্নিকণ্যা, গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বায়ক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপিকা হামিদা রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী ছিল ১৪ আগস্ট ’২৫।

প্রয়াতের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সংগঠনের জেলা আহবায়ক মিনারা বেগমের সভাপতিত্বে এবং যুগ্ন-আহবায়ক তানিয়া আজাদ’এর পরিচালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা কমিটির যুগ্ন আহবায়ক পারভীনা আক্তার, সদস্য ইমরানা আক্তার, ফারহানা আক্তার জুমু।

নেতৃবৃন্দ বলেন, নারী সমাজের অবস্থা ও দাবি দাওয়া তুলে ধরার জন্য নারী সংগঠনের গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন।

তিনি বলতেন সংগঠনের মাধ্যমে রাজনীতি সংশ্লিষ্ট নারীরা এগিয়ে যাবে সর্বাগ্রে নির্যাতিত নারীদের পাশে পাশাপাশি পুরুষেরও উচিত পুরুষের প্রয়োজনে নারীদের আন্দোলন সংগ্রামে শরীক হওয়া।

এদেশের নারী সমাজের অবস্থা বর্ণনা করতে গিয়ে হামিদা রহমান প্রায়শঃই তাঁর বক্তব্যে খুবই স্পষ্টভাবে বলতেন, ‘আমাদের সমাজের সবচেয়ে অবেহেলিত অংশ হল নারী সমাজ।

এরা সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, দালাল পুঁজির দ্বারা নিপীড়িত, আর বিভিন্ন রকম সামাজিক ও ধর্মীয় কুসংস্কারে শৃঙ্খলিত। এদেশের নারী সমাজের উপরে চেপে বসে আছে শোষণের চার পাহাড়।

Manual6 Ad Code

(১) সাম্রাজ্যবাদী শোষণ (২) সামন্তবাদী শোষণ (৩) লুটেরা ধনীক শ্রেণীর শোষণ (৪) পুরুষতান্ত্রিক সমাজের শোষণ।

অধ্যাপিকা হামিদা রহমান যে আদর্শ ধারণ করতেন, যে স্বপ্ন দেখতেন তা আজও বাস্তবায়িত হয়নি, অস্পূর্ণ রয়ে গিয়েছে। অধ্যাপিকা হামিদা রহমানের মৃত্যুবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হলো তাঁর এই অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করবোই করবে।

উল্লেখ্য যে, অধ্যাপিকা হামিদা রহমান ১৯২৭ সালে ১৯ জুলাই যশোরের পুরাতন কসবায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা  শেখ বজলুর রহমান, স্বামী সিদ্দিকুর রহমান।

তিনি ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. এবং ১৯৫৮ সালে বাংলায় এম.এ. ডিগ্রি লাভ করেন। স্কুল ও যশোর এম এম কলেজে পড়াকালীন সময়ে তিনি প্রগতিশীল ধারার ছাত্র আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন।

মৃত্যুর দিন পর্যন্ত তিনি শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির প্রশ্নে দৃঢ় নেতৃত্বদানকারী ভূমিকা রেখেছেন।

Manual2 Ad Code

রাজনীতি ছাড়াও সাহিত্যের ক্ষেত্রে আমৃত্যু তাঁর কলম সচল ছিল।

Manual7 Ad Code

তিনি যশোরের ‘আল-মোমিন’, নারায়ণগঞ্জের ‘নববাণী’, দৈনিক ইত্তেফাক’, ‘সাপ্তাহিক বেগম’, ‘দৈনিক আজাদ’, ‘সংবাদ’, ‘পূর্বাণী’, ‘সাপ্তাহিক সেবা’, ‘আজকের কাগজ’ এর সাথে লেখা ও বিভিন্ন ক্ষেত্রে বিভাগীয় সম্পাদনার কাজে যুক্ত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30