শিরোনামঃ-

» হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)এর সিলেট বিভাগীয় কমিটি গঠন

প্রকাশিত: ২২. আগস্ট. ২০২৫ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)এর ২০২৫-২০২৭ সেশনের দুই বছর মেয়াদী সিলেট বিভাগীয় শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

Manual7 Ad Code

আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে সিলেট মহানগরীর আম্বরখানার গোল্ডেন টাওয়ারস্থ মুসাব আয়ুর্বেদিক সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভার সভাপতি, সংগঠনের উপদেষ্টা বাংলদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশনের বিভাগীয় শাখার সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল এ কমিটি ঘোষনা করেন।

Manual7 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ নাইমুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন, মাওলানা মো. আমিনুল ইসলাম।

Manual2 Ad Code

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. জাকারিয়া , যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমদ, আব্দুল্লাহ আবিদ, কোষাধ্যক্ষ সাবিত আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ, শিক্ষা, মানব উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. হাজেরা কুদ্দুছ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাঈমা আক্তার প্রমুখ।

Manual5 Ad Code

এ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সিনিয়র সহ-সভাপতি পংকজ কুমার রায়, শামীম আহমদ ভুঁইয়া, আমিনুল হক, রমজান আহমদ ফয়েজ, ওলিউর রহমান, সাবিনা ইয়াছমিন, পিয়াংকা দেবী, ওমর ফারুক প্রমুখ ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31