শিরোনামঃ-

» সিলেটবাসীর স্বার্থে সেটেলমেন্ট প্রেস হস্তান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান খন্দকার মুক্তাদিরের

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৫ | বুধবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual7 Ad Code

বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত বিভাগীয় শহর।

Manual8 Ad Code

একজন প্রবাসী মাত্র কয়েক দিনের জন্য দেশে আসেন। এই সময়ের মধ্যে তাদের জায়গা-জমির কাগজপত্র সংগ্রহ করতে হয়।

Manual7 Ad Code

কিন্তু সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস যদি ঢাকায় চলে যায়, তাহলে মানুষের দুর্ভোগ আরোও বাড়বে। প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার হচ্ছে দ্রুত সেবা পাওয়া।

সিলেট থেকে প্রেস ঢাকায় স্থানান্তর হলে সিলেটবাসীর দুর্ভোগ বাড়বে। বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন।

যেখানে নাগরিকের সেবা নিশ্চিত করার কথা, সেখানে বিড়ম্বনা সৃষ্টি করা ঠিক হবে না। এই বিষয়টি সিলেটের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করলে সমগ্র সিলেটবাসী বিপাকে পড়বেন।

তাই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটবাসীর স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

সিলেটের মানুষের কথা চিন্তা করে এধরণের সিদ্ধান্ত বাতিল করার আহবান জানাচ্ছি। কর্তৃপক্ষের কাছে আহবান যে, সিলেটবাসীর স্বার্থে এধরনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30