শিরোনামঃ-

» সিলেট আইডিয়াল মাদরাসার শিক্ষক-অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

Manual4 Ad Code

আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব : মাওলানা হাবিবুর রহমান

নিউজ ডেস্কঃ
সিলেট আইডিয়াল মাদ্রাসার গভর্ণিং বডির চেয়ারম্যান, সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আধুনিক ও দ্বীনি সমন্বয়ে যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে সিলেট আইডিয়াল মাদরাসা কাজ করে যাচ্ছে।

ইতোপূর্বে এই মাদ্রাসার অনেক শিক্ষার্থী কৃতিত্বের সাথে দেশে-বিদেশে স্কলারশিপ পেয়ে পড়ালেখা করছে। অনেকেই স্ব স্ব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, ৫ আগস্ট আমাদের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তাদেরকে সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ গড়ার কাজে নিয়োগ করতে হবে। আইডিয়াল মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি সরাসরি সম্পৃক্ত। আল্লাহর রহমতে সবগুলো প্রতিষ্ঠাই স্ব স্ব ক্ষেত্রে আলো মেধার আলো ছড়িয়ে যাচ্ছে। এটা সত্যিই আমাদের জন্য আশার আলো।

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সিলেট-১ আসনে আমাকে প্রার্থী ঘোষণা করেছে। উক্ত নির্বাচনে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সিলেট গঠনের স্বার্থে শিক্ষক ও অভিভাবকদের কাজ করতে হবে।

Manual8 Ad Code

তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) সিলেট আইডিয়াল মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলাইমানের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদরাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, হিফজ বিভাগের ইনচার্জ মাওলানা ফখরুল ইসলাম, সবুজবাগ ক্যাম্পাসের ইনচার্জ হোসাইন আহমদ, ডে শিফটের ইনচার্জ মো ফারুক মিয়া, মাও হারুনুর রশিদ ও আহমদ আল মাসউদ প্রমুখ। সমাবেশে মাদ্রাসার সকল শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930