- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলীকে সংবর্ধনা
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৫ | রবিবার
প্রবাসে থেকেও যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : মুমিনুল ইসলাম মুমিন
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন বলেছেন, প্রবাসে থেকেও যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
দীর্ঘ ১৬টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে যুবদলের নেতকর্মীরা দেশের বাহিরে যেতে বাধ্য হয়েছিলেন। দেশের বাহিরে গিয়ে যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, সংগ্রাম চালিয়েছেন। স্বৈরাচারী শেখ হাসিনা যুক্তরাজ্যে সফরে গেলে সেখানেও যুবদলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে আন্দোলন করেছেন।
তিনি বলেন, যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। কিন্ত তাকেও স্বৈরাচারী শেখ হাসিনা জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। তারপরও সে থেমে থাকে নি। প্রবাসে গিয়েও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে।
এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমি রাজনীতি করি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়েছি। জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে আমাকে দল থেকে সড়ানো যাবে না। যতদিন বেঁচে থাকবো, দলের জন্য কাজ করে যাবো।
রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সহ সভাপতি রাকিব আলী দেশে ফিরলে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সিলেট সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি ও মহানগর যুবদলের সহ সভাপতি মো. মঈনুল ইসলাম এর পরিচালনায় সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়েজ আহমদ কয়েছ, মহানগর যুবদলের সহ সভাপতি মোমিনুর রহমান তানিম, সহ সভাপতি জুয়েল আহমদ জুবেদ, সহ সভাপতি আব্দুল মালেক, জেলা যুবদলের সহ সভাপতি ডি এইচ খান মিশু, যুবদল নেতা দিলোয়ার আহমেদ, ইসমাঈল আহমদ খোকন, জাহেদ আহমদ, বি পি দেব শুভ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলু, এনামুল হক চৌধুরী শামীম, লুৎফুর রহমান, মতিউর রহমান আফজল, জামিল আহমদ, মোস্তফা আহমদ ইছহাক, বাবলু আহমদ হৃদয়, জাকির হোসেন পারভেজ, রুবেল আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শিপন আহমদ, আফজল খান পাপলু, শিমুল আহমদ, সুমন আহমদ, বাদল, ফুরুক আহমদ, শামসুজ্জামান বাদল, আজমল হোসেন, মিনহাজ আহমদ মিনার, শিহাব আহমেদ, আমিন উদ্দিন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর